June 9, 2026, 8:05 pm

লালমনিরহাটে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় মোগলহাট থেকে লালমনিরহাটগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে দুই আরোহীর মাঝখানে রাখা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস (টাপাল-১০০) ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) এলাকার মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ ইউসুফ আলী (২৮)। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা