June 2, 2026, 4:59 pm

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের কামেজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যেই বাড়ির পাশের নিজস্ব ধানক্ষেতে ধান কাটতে যান সানোয়ার হোসেন। ধান কাটার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
এ সময় আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ধারণা করছেন, তীব্র তাপদাহ ও অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা