এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন বলেছেন, যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় কলাকান্দা বহুমুখী বাজারে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে।
আলহাজ্ব মনির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও
ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহন প্রধান, মুরাদ হোসেন মিলন, মফিজুল ইসলাম বেপারী।
পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম জমাদার, বাবুল সিকদার, মোতালেব সিকদার, শহিদুল্লাহ প্রধান, আনোয়ার হোসেন বাবলা, উজ্জ্বল ভূঁইয়া, ইউসুফ সরকার, আবদুর রশিদ কাজী, আতাউর রহমান সরকার
‘সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।