May 18, 2026, 6:14 am

সিদ্ধিরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৩

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোট ৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ মে)  সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে: গ্রেফতারকৃতরা হলেন, .মোঃ সুমন মিয়া (৩২), পিতা: আবুল হোসেন, মাতা: আয়েশা বেগম। স্থায়ী ঠিকানা: ডাকুন হাটি, শেরপুর সদর, শেরপুর। বর্তমান ঠিকানা: সবুজবাগ কলোনী, চানমারী, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

মোঃ জুয়েল (২০), পিতা: মৃত সেলিম, মাতা: হাসনা বেগম। ঠিকানা: ওয়াবাদা কলোনী, বউ বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

মোঃ ইব্রাহীম (২১), পিতা: মোঃ মানুিদ্দিন, মাতা: রোকেয়া। ঠিকানা: নয়াপাড়া মাস্টার বাড়ির পাশে, চালাকচর এলাকা, মনোহরদী, নরসিংদী।

পুলিশ জানায়, মাদক ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা