May 24, 2026, 10:05 pm

ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ চাল আর টিকলো না। রাজ্যপাল আরএন রবি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। এনিয়ে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজভবন ‘সাধারণ অবগতির জন্য’ গতকাল জারি করা একটি চিঠি প্রকাশ করেছে। এনডিটিভি অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ০৭ই মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

দেশটির সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ শেষে বিধানসভা ভেঙে যায় এবং নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত বিদায়ী মন্ত্রী পরিষদ তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

এবারের বিধানসভা নির্বাচনে মমতার দলের ব্যাপক ভরাডুবি হয়েছে। তবে গত মঙ্গলবার সন্ধ্যায় মমতা এক ঘোষণায় জানান, তার দল নির্বাচনে হারেনি এবং তিনি পদত্যাগ করবেন না।

সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমি হারিনি তাই আমি রাজভবনে যাবো না। আমি পদত্যাগপত্রও জমা দেবো না। তার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেয়ার খবর এলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা