চব্বিশের বাংলাদেশ
মোহাম্মদ শাহরিয়ার বুলবুল।
আমি দেখিনি বায়ান্ন, দেখিনি একাত্তর—
দেখেছি চব্বিশ এর ভয়াবহ ,,
কতশত মায়ের সন্তান শহীদ হলো—
দিয়ে নিজের তাজা রক্ত !!
আজ বাঙালি হয়ে লজ্জিত আমি—
প্রিয় শহীদ ভাইদের কাছে ,,
কি অপরাধ করেছিলে তুমি হে শহীদ—
গুলি মারলো তোমার বুকের মাঝে??
মা জননী আজ চিৎকার দিয়ে বলে—
আয় রে আমার খোকা আয় ,,
আমার ঘর শূন্য করে তারা নাকি–
স্বাধীনতার বিজয়ের গান বাজায় !!
দেশে কোটা সংস্কার আন্দোলনে—
আবু সাঈদ, মুগ্ধ অনেকেই শহীদ হয়ে গেলো,,
স্বার্থহীন তাদের মৃত্যুর বিনিময়ে,,
অন্যরা ক্ষমতা বুঝি ফিরে পেলো !!
স্বৈরাচার নাকি বিদায় করলা ,,
বানালা দেখি নতুন স্বাধীন দেশ—
আজ সবার কাছে প্রশ্ন আমার—
ভালো আছে কি সোনার বাংলাদেশ ??
বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী লড়াই করে—
স্বাধীন দেশ আবারো করিল স্বাধীন,,
আজ কেমন করে দিবে তাদের—
রক্তাক্ত চব্বিশের তাজা প্রানের ঋণ!!