ইসরাইলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিজি এ দাবি করেছে। তারা জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ৮২ তম ধাপের হামলা করেছে তেহরান। তাসনিম নিউজের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।
আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার ভোরে এই সর্বশেষ ধাপের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার মূল লক্ষ্য ইসরাইলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও মৃত সাগরের (ডেড সি) দক্ষিণে অবস্থিত দেশটির পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো।