March 27, 2026, 11:21 pm

ট্রাম্পের চাপে ইরানের তেল-গ্যাস স্থাপনায় আর হামলা করবে না ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইসরাইল আর ইরানের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালাবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভবিষ্যতে এ ধরনের হামলা থেকে বিরত থাকতে বলেছেন এবং আমরা তা মেনে চলছি।
এ খবর দিয়ে অনলাইন টেলিগ্রাফ বলছে, এর আগে বুধবার ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই জানত না’।

ইসরাইলের ওই হামলার জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালায়। ফলে বৈশ্বিক অর্থনীতিতে আরও অস্থিরতা সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু নিশ্চিত করেন যে, সাউথ পার্সে হামলাটি ইসরাইল ‘একাই পরিচালনা করেছে’। এই হামলার ফলে প্রায় তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধ আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। এই ঘটনাটি যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য যে পুরোপুরি এক নয়, সেটিও স্পষ্ট করে তুলেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা