March 16, 2026, 4:39 pm

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

গাজী মোহাম্মদ সোহেল,নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, দেশের বিভিন্ন জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একযোগে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক মামুন মাহমুদকে।

অধ্যাপক মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার দীর্ঘ অভিজ্ঞতা নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিয়োগের খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা