March 12, 2026, 4:13 pm

‘ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে’

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভালো খবর আছে। এটি স্পষ্ট করে বললে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি নিশ্চিহ্ন হওয়ার পথে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান প্রায় খাদের কিনারায় চলে এসেছে উল্লেখ করে ট্রাম্প জানান, এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে।

ট্রাম্পের দাবি, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।

সমুদ্র প্রণালির দিকে এখন কড়া নজর দেওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।

এদিন ট্রাম্প বলেন, মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।

ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁরইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর
এ ছাড়া ইরানের প্রতি ফের হুঁশিয়ার বার্তা উচ্চারণ করে ট্রাম্প বলেছেন, তেহরানের বিভিন্ন অংশ বা অন্যান্য জায়গায় আমরা আঘাত করতে পারি, তবে তেমনটা করলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তছনছ করে দিতে পারি বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তিনি জানান, আমরা তেমন কিছু করতে যাচ্ছি না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা