February 26, 2026, 12:04 am

মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন

সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আজ তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যা নজিরবিহীন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমাণ্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে।
বুধবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, এসব বিমান মূলত কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান করছে। পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান। তবে, ৭০ শতাংশই যুদ্ধবিমান।

বাকি ৩০ শতাংশ বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে—১৮টি ইএ–১৮জি গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ১২টি এ–১০সি থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, ৫টি ই–১১এ ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড (বিএসিএন) এবং ৬টি ই–৩ সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস)

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা