May 24, 2026, 11:23 pm

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৪৯ (ঊনপঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ (এক) মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মিঠুন কুমার দত্ত, সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৫/১২/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তল্লা গ্রীন রোড সাকিনস্থ কালামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মো: হানিফ(৪০), পিতা- মৃত কাশেম আলী , সাং-পশ্চিম তল্লা, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মো:হানিফ (৪০) এর হেফাজত থেকে ৪৯ (ঊনপঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামীর নামে একাধিক মাদক মামলা রুজু রয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা