August 24, 2026, 10:55 pm

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পেলো জেলা প্রশাসকের পক্ষ থেকে ইলেকট্রিক হুইলচেয়ার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :মনিরুল ইসলাম মনির :
নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ইলেকট্রিক হুইলচেয়ার দেয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ হুইল চেয়ার দেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নবান হতে হলে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক যত্ন ও সহায়তা দিতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং তাদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখা, পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া এবং তাদের জন্য একটি সুসম্পর্ক তৈরি করা জরুরি। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সমাজের অন্যান্য শিশুদের মতো তাদেরও সমাজে অন্তর্ভুক্ত করতে হবে। 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা বলেন, ‘আমি অসহায়। আমার সন্তানকে কোলে করে স্কুলে নিয়ে যায়। অভাবের সংসারে হুইলচেয়ার কেনা অসম্ভব ছিল। হুইল চেয়ার পাওয়ায় আমার সন্তান স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার বলেন, মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিচ্ছেন। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ করছি।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা