বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ প্রকাশ: জুন ৬, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ

রূপগঞ্জে নারীকে গণধর্ষণের পর স্বামী স্ত্রী হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে গণধর্ষণের পর স্বামীসহ ওই নারীকে হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন ২, আরিফুল ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক রায় ঘোষণার সময়ে পলাতক ছিলেন।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে এক নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করে। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়।