April 19, 2026, 12:40 pm

ঢাকায় ৮০ বছর পর অবৈধ দখল মুক্ত হলো সরকারি ৪০ শতাংশ জায়গা

সংবাদ বিজ্ঞপ্তি ঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ঢাদসিক) অভিযানে রাজধানীর রায় সাহেব বাজারে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৯ মার্চ) দিনব্যাপী অভিযানে এই দখল মুক্ত করা হয়।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার দিকনির্দেশনায় করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে রাজধানীর ধোলাইখাল মার্কেট খ্যাত রায় সাহেব বাজার মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি অবৈধ দোতলা বিল্ডিং ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানে মোট ০.৩৯৮০ একর জায়গা উদ্ধার করা হয়।

অভিযান প্রসঙ্গে ঢাদসিক প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, “জায়গাটি দক্ষিণ সিটি করপোরেশনের সিএস-আরএস রেকর্ডীয় মালিকানার জমি। কিন্তু বিগত ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে তা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। আমরা মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকে সেখানে অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধার করেছি। রেকর্ড দেখে পর্যায়ক্রমে অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা