April 19, 2026, 12:43 pm

দক্ষিণ সিটির ভারী যানবাহনের গাড়ীচালক নিয়োগে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) ভারী যানবাহনের গাড়িচালক নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ জানুয়ারি (সোমবার) দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান ও মহাব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে নগর ভবন প্রাঙ্গণে এই ব্যবহারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে করপোরেশনের ভারী গাড়ির জন্য গত বছরের ১০ ডিসেম্বর ৩২ জন গাড়িচালকের নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩৪ জন আবেদন করেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর ১৩৭ জনের আবেদন যথার্থ হিসেবে পাওয়া যায়। সেখান থেকে আজ ৬০ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। তন্মধ্যে আজকের ব্যবহারিক পরীক্ষায় ৫০ জন অংশগ্রহণ করেন। আগামীকাল বাকি ৭৭ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।

আজকের ব্যবহারিক পরীক্ষা প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, “দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সকল বিভাগ মিলিয়ে ভারী যানবাহন চালকের যে শূন্য পদ রয়েছে, তা পুরণে মেয়র মহোদয়ের নেতৃত্বে বিধিসম্মতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আজ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।”

এর আগে গত বছর ভারী যানবাহনের জন্য ৫০ জন চালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলে তখন ১৬০ জন আবেদন করেন। তন্মধ্যে ১০৯ জনের আবেদন ত্রুটিপূর্ণ ছিল এবং সর্বশেষে বাছাই কমিটি 34 জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু বিআরটিএ কর্তৃক প্রত্যায়িত ১৯ জন চালকের ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় ১৯ জনকে নিয়োগ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা