January 15, 2026, 10:07 pm

গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর পুত্র মাহিমের ১০ তম জন্মদিন উদযাপন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) দৈনিক আজকের কালের চিত্র পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান ও ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের একমাত্র ছেলে মোহাম্মদ আবু হুরাইরা মাহিমের আজ ১০ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার রাতে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার কার্যালয়ে এক আনন্দঘন মুহুর্তে জন্মদিন পালিত হয়েছে। মাহিমের জন্মদিনে পিতা-মাতা, দাদা-দাদি, চাচা-চাচি, ফুফা-ফুফি, নানা-নানী, মামা-মামি, ভাই-বোনসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন।
মোহাম্মদ আবু হুরাইরা মাহিম গত ২০১২ সালের ০৬ অক্টোবর এই দিনে গৃহিনী মাতা মোছা: মাহফুজা খাতুনের কোল আলোকিত করে এই সুন্দর ভুবনে আসেন। তার শুভ জন্মদিনে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা সন্তোষ প্রকাশ করে তার জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মশিউর রহমান, শিক্ষক মতিয়ার রহমান, সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, বাবুর আলী গোলদার, শিক্ষক খায়রুল আনাম, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, সহ-দপ্তর সম্পাদক রবিন দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফুয়াদসহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিরা।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা