নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সায়মন,সুমন রায়, মাহাবুব, রিপন সিকদার, সফিকুল ইসলাম, মাসুদ, স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ যুব সংসদ গঠন করা হয়েছে বলে জানান তারা।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা বলেন, যুব সমাজই আগামী দিনের নারায়ণগঞ্জকে এগিয়ে নেবে। মানবিক ও সামাজিক কাজে যুবদের এগিয়ে আসা অত্যন্ত আশাব্যঞ্জক। পরিচ্ছন্ন নগরী গড়া, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ যুব সংসদের মতো সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নগরীর উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তিনি সব সময় যুব সংসদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ যুব সংসদের সভাপতি এ এইচ মুন্না বলেন, নারায়ণগঞ্জ যুব সংসদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মানবসেবা ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে যুব সংসদ কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

