জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা হয়। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ, থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহ আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক পৌর বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকসহ সুধীজন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচবিবিতে উদযাপনে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

