বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৯, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মশাল হাতে কয়েক শ নেতাকর্মী গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বকশীগঞ্জ থানা-পুলিশ। তবে মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানা এলাকার সীমানাসংলগ্ন স্থানে মিছিল হওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

প্রতিনিধি: