বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৮, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-৫

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের মামলায় তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং অন্যান্য মামলায় একজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকার রাকিব (২৪), ঢাকার ডেমরা থানার সুকুশি এলাকার আল-আমিন (২৮), সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ইব্রাহীম (২৭), সুনামগঞ্জের ধিরাই থানার ছাগিতপুর এলাকার মোহাম্মদ আলী (২০) এবং সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার জামাল (৪৭)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: