জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ বালক-বালিকা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাদ্রাসার কোমলমতি শিশুদের হাতে পুষ্টিকর ডিম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মহসীন আলী মন্ডল, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, সদস্য আঃ কাদের মন্ডল, এমদাদুল হক ও মুহতামিম মাওলানা মোজাহিদুল ইসলাম নীরবসহ শিশু শিক্ষার্থীরা।
ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে অতিথিগণ বলেন, নিয়মিত ডিম খেলে বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয়। প্রাণিজ আমিষের সহজলভ্য ও পুষ্টিকর উৎস হিসেবে ডিমের ভূমিকা অপরিসীম।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

