বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৯, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ

বন্দরে গ্যারেজের মেঝের নিচে মাদকের গোপন আস্তানা: বাবা-ছেলে গ্রেপ্তার

বন্দরে গ্যারেজের মেঝের নিচে মাদকের গোপন আস্তানা: বাবা-ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মাদক মজুতের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকায় একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় গ্যারেজের কক্ষের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বারের সন্ধান পান অভিযানকারী দলের সদস্যরা। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল করিম ও তাঁর ছেলে মাসুম । তাঁরা বন্দরের মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি-১১ আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :