বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৭, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখার সভাপতি মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমআ ও বিকেলে নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব পরিবার এবং মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

​মো. জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম সেলিম ভূঁইয়ার কর্মময় জীবন, সাংবাদিকতা, সামাজিক অবদান এবং মানবাধিকার কর্মকাণ্ডের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, বিল্লাহ হোসেন, হুমায়ুন কবির, এবং নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।

​বক্তারা মরহুমের সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কাজের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং মরহুমের স্বজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম সেলিম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

হুমায়ুন কবির ,বিশেষ প্রতিনিধি  :