বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৭, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

রূপগঞ্জে ১ হাজার ইয়াবা ও ১০ বোতল উইনসেরেক্সসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে ১ হাজার ইয়াবা ও ১০ বোতল উইনসেরেক্সসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেকের নেতৃত্বে পুলিশ অভিযানটি পরিচালনা করে। এ সময় কামালনগর এলাকার একটি একতলা ভবনের পাশের কক্ষ থেকে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন (৪০), রাব্বী হোসেন (২৬) ও আমেনা বেগম (৩৬)। তারা সবাই কামালনগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: