জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের পূর্ব উনার পুকুরের পানিতে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর থেকে কষ্টিপাথরের মূর্তিগুলো উদ্ধার করা হয়।
মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি অন্যটির ১৭ কেজি এবং আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। বিজিবির ধারণা মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা হয়।
উদ্ধারকিত মূর্তিগুলো পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:

