বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৭, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর দুই ফটক দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর দুই ফটক দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ

ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক ও চারুকলা ফটক দিয়ে রাত ১০টার পর যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ যানবাহনে প্রক্টর দপ্তর থেকে সংগ্রহ করা স্টিকার ব্যবহার করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ক্যাম্পাসে অবস্থান ও পড়াশোনা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

মোহাম্মদ আসাদ :