বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৭, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর বরাতে রয়টার্স জানায়, বৈঠকে অংশ নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফর করবেন। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত আগস্টে মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে চুক্তিটি করা হয়েছিল।

তিন দেশের সামরিক ও কৌশলগত গুরুত্বও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরব ইসলামের পবিত্রতম দুই স্থানের দেশ এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক। অন্যদিকে, পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।