বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৬, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরাইয়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো এ হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চালানো ইসরাইলি হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন।
এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের একজন ‘জ্যেষ্ঠ’ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই নেতার পরিচয় ও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাহিনীটি।
সূত্র: টাইমস অব ইসরাইল।