রপ্তানিমূখী প্রাণীসম্পাদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, এই শ্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পাদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বালিয়াকান্দি অডিটোরিয়াম হল রুমে সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে ভেটেরিনারি সার্জন ডাঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মানবেন্দ্র মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ ফারুক হোসেন, মৎস্য কর্মকতা তানভীর আহমেদ, সফল উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, এনজিও সমন্বয়ক মোহাম্মদ
সাহজাহান সিদ্দিক, সফল উদ্যোক্তা চম্পা বেগম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস প্রমূখ।
পরে রায়পুর দারুণ উলুম মঈনুল ইসলাম বালক/বালিকা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ আহসাদুল্লাহ্ এর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।
জেলা প্রতিনিধি রাজবাড়ী , মোঃ জাহিদুর রহিম মোল্লা :

