বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৫, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ

বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ নিজেদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনের বিষয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।
তদন্তের আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। দেশ ও পণ্যভেদে ভিন্ন ভিন্ন হারে এই শুল্ক প্রযোজ্য হবে।
নতুন এই ঘোষণায় চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এরপর ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং অন্যান্য দেশগুলোকে ২০ বা ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বে সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে এর মধ্যে কিছু শুল্কের হার কার্যকরভাবে কমে আসবে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বারবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বা শুল্ক বসিয়েছেন। তার যুক্তি, এই নীতি মার্কিন উৎপাদন খাতকে চাঙা করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করে বলছেন, আমদানি কর মূল্যস্ফীতি বাড়াতে পারে, ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যকে মন্থর করতে পারে।
এর আগে চলতি বছরের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে জরুরি ক্ষমতাবলে ট্রাম্পের আরোপ করা অনেক শুল্ক অবৈধভাবে কার্যকর করা হয়েছিল। এর ফলে গত গ্রীষ্মে পণ্য আমদানিতে শুল্ক পরিশোধ করা মার্কিন কোম্পানিগুলোকে শত শত কোটি ডলার ফেরত দিতে হয়েছিল। তা সত্ত্বেও শুল্ক আরোপের প্রচেষ্টা থেকে সরে আসেনি ট্রাম্প প্রশাসন; বরং বিকল্প আইনি উপায় খুঁজছে হোয়াইট হাউস, যার প্রমাণ আজকের এই পদক্ষেপ।

সূত্র: বিবিসি