বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৪, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬, ২:২০ অপরাহ্ণ

পাঁচবিবির কৃষক পেল বিনামূল্যে সরিষার বীজ ও সার

পাঁচবিবির কৃষক পেল বিনামূল্যে সরিষার বীজ ও সার

“কৃষিই সমৃদ্ধি” এমন স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনাগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া নাসরিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী বলেন, চলতি বছর উপজেলার ৬’হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১’কেজি সরিষার বীজ, ১০’কেজি এমওপি ও ১০’কেজি ডিওপি রাসায়নিক সার প্রদান করা হয়। তিনি আরো বলেন, সরিষার আবাদ বৃদ্ধি ও দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি উপকারভোগী কৃষকরা। তারা সরকার ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান, পিআইও মোঃ কাওছার আলী, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ও ইউনিয়ন কৃষি উপ-সহকারীসহ প্রান্তিক কৃষাণ-কৃষাণী।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :