বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৩, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের স্থিতিশীলতা চায় ইইউ

বাংলাদেশের স্থিতিশীলতা চায় ইইউ

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় জোটটি। দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মাইকেল মিলার বলেন, দেশে কী ঘটছে, তা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে সবকিছু পরিবর্তিত হচ্ছে। তবে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে দুই পক্ষের অংশীদারত্ব আরও জোরদার হবে।

এ ছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন।