বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৩, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, পাঁচ মাদকসেবী ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রাজীব হাসান (৪১), সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থ যোগানদাতা মো. সালাউদ্দিন সানি (৪০) এবং জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান (২৬)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সাকিব মোল্লা সুমন (২৬), মো. শামীম (২৭), মো. স্বপন মিয়া (৩২), মো. নাঈম (১৮) ও সাজিদুল (২৫)।

অন্যদিকে, ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. মজিবর (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: