বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২২, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজন, সামারি ট্রায়াল মামলায় তিনজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী সাজু ওরফে হাসান, মোহাম্মদ স্বপন, সিদ্ধিরগঞ্জ তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মনির খাঁন এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম সারোয়ার ওরফে সবুজ। এ ছাড়া সামারি ট্রায়াল মামলায় মোকলেছুর রহমান, চাঁন মিয়া ও সাগর এবং সিআর পরোয়ানায় সুমন ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :