বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২২, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ও মাদকসেবী মিলিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার একজন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার চারজন, মাদকসেবী ছয়জন এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের একজন আসামি রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশে সোনারগাঁ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয় মাদকসেবী হলেন মনু মিয়া (৩৮), ইমরান হোসেন ওরফে জিসান (২২), আকাশ (২৬), সাদিকুর রহমান (৩৬), সুমন (২৬) ও রুবেল (৪৫)। এদের মধ্যে চারজন সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দা। অন্য দুজন নড়াইল ও নরসিংদী জেলার বাসিন্দা হলেও বর্তমানে সোনারগাঁয়ে অবস্থান করছেন।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন বৈদ্যের বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু কালাম (৫৫)।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈদ্যের বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন সরকার (৫০), বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেন (৭২) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মামুন (৪০) ও মো. শাহ জালাল (৫০)।

এ ছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকার অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ রনি মিয়া, ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ: