বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২২, ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ

ভূগর্ভে ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার, ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ ইরানের

ভূগর্ভে ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার, ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ ইরানের
ইরান তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রদর্শন করে ভবিষ্যৎ মার্কিন ও ইসরায়েলি হামলা প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলতে চাইছে [ফাইল: এএফপি]

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের কথিত ‘মিসাইল সিটি’র একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ভূগর্ভস্থ বিশাল সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযন্ত্র ও সামরিক সরঞ্জাম দেখা গেছে। তবে ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শনিবার (২১ নভেম্বর) তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস জানান, প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদিকে দেখা গেছে। এ সময় তার পাশে ছিলেন বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি।

ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার সাজানো অবস্থায় দেখানো হয়েছে। এসবের মধ্যে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম উৎক্ষেপণযন্ত্রও রয়েছে।

আতাসের বিশ্লেষণ অনুযায়ী, ভিডিওটি প্রকাশের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে বাইরের বিশ্বকে বার্তা দিতে চাইছে আইআরজিসি। এর মধ্য দিয়ে ইরান বোঝাতে চেয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো ঘাটতি নেই। একই সঙ্গে প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতাও তাদের রয়েছে।

তার মতে, ভিডিওটি কেবল সামরিক শক্তি প্রদর্শনের প্রচারণা নয়, বরং সম্ভাব্য প্রতিপক্ষের উদ্দেশে ইরানের প্রতিরোধক্ষমতারও একটি বার্তা। নিজেদের সামরিক প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরে তেহরান প্রতিপক্ষকে সতর্ক করতে চাইছে।