ল্যাবএইড হসপিটাল নারায়ণগঞ্জের ব্যবস্থাপক ও নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো. মাসুমুল হক মাসুম আজ শনিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে আরেকটি নতুন বছরে পদার্পণ করলেন।
এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, দোয়া ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন নাট্যকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
মাসুমুল হক মাসুম বিভিন্ন প্রতিভার অধিকারী। একজন সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে নারায়ণগঞ্জে তিনি পরিচিত মুখ। চিকিৎসা সেবার পাশাপাশি নাট্যচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত। তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সামনাসামনি, মোবাইল ফোনে ও ফেসবুকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর জন্মদিন উপলক্ষে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মাসুমুল হক মাসুম একজন মানবিক, সদালাপী ও সংস্কৃতিমনা মানুষ। মানুষের বিপদে তিনি সবসময় পাশে দাঁড়ান। সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর জন্মদিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন, মাসুম ভাই শুধু একজন ব্যবস্থাপক নন, তিনি একজন ভালো মনের মানুষ। হাসপাতালে আসা অসহায় রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, আর নাটকের মঞ্চে তাঁর প্রাণবন্ত উপস্থিতি — দুটোই আমাদের অনুপ্রাণিত করে। এমন মানুষের জন্মদিন সত্যিই আনন্দের দিন।
জন্মদিন উপলক্ষে মাসুমুল হক মাসুম বলেন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় ও সংস্কৃতি চর্চায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

