জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বাজিতপুর মিশন মোড়ের অদূরে পাঁচবিবি-বারোকান্দ্রী রাস্তা সংলগ্ন নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন একটি কওমি মাদ্রাসা।
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাদ্রাসাটির নাম জামিয়াতুন নূর আল কাসেমিয়া মাদ্রাসা। মাদ্রাসার সামনে বিশাল পুকুর ও সুন্দর পরিবেশ পথচারীদের নজর কাড়ছে। পথ দিয়ে যাওয়ার সময় সবাই এক নজর তাকিয়ে দেখছেন।
কোরআনের পাখি তৈরির লক্ষ্যে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের দানশীল ও মানবিক ব্যক্তি ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি নির্মাণ করছেন। মাদ্রাসা প্রাঙ্গণে একইসঙ্গে আধুনিক মানের একটি মসজিদও নির্মাণ করা হয়েছে।
মাদ্রাসার দায়িত্বরত মুহতামিম কারি মোঃ জোবায়ের হোসেন বলেন, ইতিমধ্যেই ছাত্র-ছাত্রী ভর্তি শুরু করা হয়েছে। আগামী বছর থেকেই মাদ্রাসায় পড়ালেখা শুরু হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসার প্রথম তলা নির্মাণ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে দোতলা তিনতলা বিশিষ্ট মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করবেন প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মহোদয়। ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থাও থাকবে বলে জানান মুহতামিম সাহেব। মাদ্রাসাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটবে এবং কোরআন শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিনিধি:

