বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৯, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

বকশীগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বকশীগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০৮৯ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহাম্মদ আসাদ: