বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৯, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ জন, বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, মাদকসেবী ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার হওয়া মাদকসেবীরা হলেন মোঃ মাজহারুল ইসলাম সোহাগ (৩৮), মোঃ হাসমত আলী (৪৫), মোঃ ইসমাইল (১৯) ও মোঃ শফিকুল ইসলাম (৪৫)।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের আওয়ামী শ্রমিক লীগের বৈদ্যেরবাজার ইউনিয়নের অর্থবিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন (৩৮), সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলাম সিফাত (২৮), উত্তর আজিমপুর গ্রামের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী মোঃ শরিফ হোসেন মমিন (২৭), মিজিমিজি এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য আজাদ হোসেন ওরফে বাবু (২৮), সিদ্ধিরগঞ্জ ইটখোলা এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মোঃ মিলন হোসেন (২৮), সিদ্ধিরগঞ্জ মাটলো এলাকার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুর রহমান রায়হান (২৭) এবং কাঁচপুর শেনপাড়া এলাকার কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মোঃ রুহুল আমিন (২৯)।

অপরদিকে, বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরা এলাকার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকিব খান (৩০), নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর চরপাড়া এলাকার আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য মোঃ হিমেল (২৮) এবং সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম (৫৫)।

এ ছাড়া, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাফ্ফার মিয়া ও শরীফ (৩৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

রনি মিয়া, ক্রাইম রিপোর্টার: