বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ

পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির মহীপুরে ৫’শ তাল বীজ রোপণ করা হয়। উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে ও জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মহীপুর-বেতগাড়ি সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আটাপুর ইউপি চেয়ারম্যান ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু। এ সময় উপস্থিত ছিলেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডাঃ রেজাউল হক, সহ-সভাপতি শাহজাহান আলী, সদস্য সচিব এ বি এম রাসেল আহমেদ, সদস্য সাখাওয়াত হোসেন, সুজান্না, মুন্নি, বিজয়া মালো ও নন্দা রানী।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :