নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন মাদকসেবী, দুজন চুরির মামলার আসামি, তিনজন ওয়ারেন্টভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি।
পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদকসেবী মো. ফয়সাল (২৭), মো. শফিকুল ইসলাম (২৬), মো. জলিল বাদল (৫৫), মো. নাইম (২০) ও নিলয় (২১)। চুরির অপরাধে গ্রেপ্তার হয়েছেন রানা (২৭) ও মো. আনোয়ার (৪৫)। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. ইকবাল (৩৮)। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাসুদ (২৪), জুয়েল রানা ও মো. সুমন মিয়া (৩৪)।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

