বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, সামারি ট্রায়ালে অভিযুক্ত, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন,মো. সাগর মাহমুদ (৩২), মো. সেলিম (৪৫), ইব্রাহিম, মো. বিল্লাল হোসেন (২৫) ও মো. শাহিন (২৮)। তাঁদের মধ্যে বিল্লাল হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন,গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :