বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, মাদকসেবী ৪ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: মোঃ মুহিম রেজা মুন্না (২৫), মোঃ আবু বক্কর সিদ্দিক (৩২), মোঃ সাগর হোসেন (২৯) ও মোঃ জাকির (৪০)।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন: সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫)।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া গ্রামের আঃ হান্নানের ছেলে জাহিদ হাসান এবং কাঁচপুর উত্তরপাড়া এলাকার আঃ বাছেদের ছেলে মাহমুদুল হাসান ওরফে সবুজ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: সোনারগাঁ উপজেলার চরলাল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আবু ছিদ্দিক (৫০), চৌধুরীগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোঃ খালিদ হাসান (৩০) এবং বারদী মিস্ত্রিপাড়া এলাকার মৃত বজলুল হকের ছেলে মোঃ তাইজুল হক (৬৫)।

ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার আমাটি গ্রামের আমিনুলের ছেলে মুন্না হাসান (২৩)। তিনি বর্তমানে সোনারগাঁ উপজেলার কাচপুর সেনপাড়া এলাকায় সালাউদ্দীন সালুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন আঃ লতিফ (৬৫) ও মোক্তার হোসেন (৬০)। তাদের উভয়ের ঠিকানা সোনারগাঁ উপজেলার রামগোবিন্দের গাঁও।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: