বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৩, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন

গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলায় বিশেষ ওএমএস ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

আজ ১৩-১১-২৬ইং শুক্রবার সকালে ১০টি পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশে এই বিশেষ ওএমএস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতি শুক্রবার স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে। আমরা চাই, প্রত্যেক শ্রমিক এই সুবিধা গ্রহণ করুক।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। আগামী ৩ মাস পর্যন্ত প্রতি শুক্রবার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: