জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দু’কর্মিকে আটক করেছে। গত বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলামের সার্বিক নেতৃত্বে থানা পুলিশ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর ও আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামীদের আটক করে। আটককৃতরা হলেন ধরন্জী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন (৫২)। সে উপজেলার রতনপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং, আওলাই ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোঃ নাজমুল আকন্দ (২০)। নাজমুল উপজেলার শাইলট্টি গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃতরা দেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অপতৎপরতা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে আটক ২’জন আ’লীগ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরন করা হয়।
নাশকতার মামলায় কাউকেই ছাড় দেয়া হবে না সবাইকে আইনের আওতায় বিচারের মুখোমুখি করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

