নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামি, বৈষম্যবিরোধী মামলার ২ আসামি, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলার ২ আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১২ জন হলেন—মোঃ রমজান (৩৮), মোঃ মারুফ হাসান (২২), মোঃ আবু হানিফ (২৪), মোঃ রাব্বি (২১), মোঃ শিমুল (২১), মোঃ রুবেল (৩৮), মোঃ রিফাত (১৯), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ শাহিন ভূঁইয়া (২৫), আমজাদ (৩৫), মোঃ ইমন মিয়া (১৯) ও মোঃ ইমন (২৭)।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মোঃ সাগর (২৮), তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং সিংলাব গ্রামের বাসিন্দা; অপরজন শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩), তিনি একই সংগঠনের জামপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী এবং পাকুন্ডা গ্রামের বাসিন্দা।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মোঃ আসাদ সরকার (৪৯), তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং ভবনাথপুর গ্রামের বাসিন্দা; অপরজন মোঃ মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪), তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি এবং কাফুরদী গ্রামের বাসিন্দা।
এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন—হামিদ মিয়া (৩৮), তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি গ্রামের আঃ হালিম মিয়ার ছেলে; এবং শান্ত মিয়া (২২), তিনি সোনারগাঁ উপজেলার কোবাগা গ্রামের মোঃ জাফরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

