বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১১, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের দলীয় সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের দলীয় সব পদ স্থগিত

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইকবাল হোসেন নামে এক বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে নির্দেশক্রমে তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি: