বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনজু আলম সরকারকে সভাপতি এবং সোনালী ব্যাংক জেলা শাখার এজিএম কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গত সোমবার জয়পুরহাট চিনিকল গেস্ট হাউসে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন চিনিকল ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবির উদ্দিন মোল্লা।

উক্ত সভায় উপস্থিত কৃষিবিদগণ নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃষিবিদদের পেশাগত মর্যাদা, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কৃষিবিদদের কল্যাণ, কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।

বিশেষ প্রতিনিধি :